Apan Desh | আপন দেশ

মরদেহ

জামালপুরে তিন নারীসহ ৪ মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

জামালপুরে তিন নারীসহ ৪ মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

জামালপুরে মাত্র ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় তিন নারীসহ চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এছাড়াও দুই নারীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর বন্ধ দোকানের ভেতর থেকে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। নিহতরা হলেন, মাদারগঞ্জের চরপাকেরদহ এলাকার সাইফুদ্দিনের মেয়ে রুপসী (১৬), বালিজুড়ি এলাকার রফিকুরের মেয়ে ও সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্সের শিক্ষার্থী রিমা (১৯), সদর উপজেলার নান্দিনা এলাকার শ্রীপুর কুমারিয়ার জহুরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী শারমিন আক্তার (২৬) এবং মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকার ভাঙারি ব্যবসায়ী সামিউল ইসলাম ফকির আলী (৪৫)।

০৭:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

বাবার মরদেহ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

বাবার মরদেহ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামে বাবার মৃত্যুর পর তার মরদেহ বাড়ির বারান্দায় রেখেই জমিজমা ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামের মাহবুর ও আছাবুর নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যেও সম্পর্কের অবনতি ঘটে।

০৯:০৫ পিএম, ২৪ আগস্ট ২০২৬ সোমবার

দম্পতির মরদেহ উদ্ধার, দুই মাসের শিশুসন্তানকে পাশে রেখে মৃত্যু

দম্পতির মরদেহ উদ্ধার, দুই মাসের শিশুসন্তানকে পাশে রেখে মৃত্যু

বাগেরহাটের শরণখোলা উপজেলার নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার খোন্টাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের বাড়ি থেকে কবির হাওলাদার ও তার স্ত্রী হালিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

০৩:০৭ পিএম, ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement