Apan Desh | আপন দেশ

সাভারে কমিউনিটি সেন্টারে ফের মিললো দুই পোড়া মরদেহ

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৭, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:২৭, ১৮ জানুয়ারি ২০২৬

সাভারে কমিউনিটি সেন্টারে ফের মিললো দুই পোড়া মরদেহ

ছবি : সংগৃহীত

পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে শিশুসহ দুই পোড়া মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ওই দুই মরদেহের মধ্যে একজন নারী ও একজন শিশু।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে ওই দুই মরদেহের সন্ধান পায় পুলিশ। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রথমে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা যায়, এর আগেও কয়েকবার এ কমিউনিটি সেন্টার থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আরও পড়ুন<<>>পুলিশ সংস্কারের ঘাটতির কথা স্বীকার করলেন আইন উপদেষ্টা

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে মরদেহ দুইটি পুড়ে যাওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এরপরে ১১ অক্টোবর রাতে ওই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরে ১৯ ডিসেম্বর দুপুরে একই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া ওই তিন মরদেহের পরিচয় আজ পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়