Apan Desh | আপন দেশ

রাজধানীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১২, ১৭ জানুয়ারি ২০২৬

রাজধানীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার আদর্শবাগ এলাকা থেকে এক ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিনগত রাত পৌনে ৩টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নারীর নাম আশা আক্তার (২৯)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গোছামারা এলাকার আবুল কালামের মেয়ে। কর্মসূত্রে ডেমরা থানার কোনাপাড়ার আদর্শবাগ এলাকায় তিনি বসবাস করতেন।

আরও পড়ুন<<>> ‘বিদেশে নয়, দেশে পোস্টাল ব্যালট পরিবর্তনের চিন্তা’

নিহত আশা আক্তারের ভাই আব্দুল্লাহ বলেন, আমার বোন একটি বিউটি পার্লারে কাজ করতেন। প্রেম ঘটিত সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু