Apan Desh | আপন দেশ

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে ২ সন্তান ও তাদের মা-বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর-১১-এর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।

আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন : ‘যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছেন, তাদের ক্ষমা করে দিলাম’

তবে মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়