Apan Desh | আপন দেশ

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:১২, ১৮ আগস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি

ছবি: আপন দেশ

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

রোববার (১৬ আগস্ট) এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ এবং বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর একেএম সাইদুজ্জামান, কৃষি ঋণ বিভাগ-২ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময়ে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা ও যুগ্ন-পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. আমান উল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন <<>> চলতি মাসে প্রবাসী আয় ১৮৮ কোটি

বাংলাদেশ ব্যাংক কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০,০০০ কোটি টাকার এ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে। এ স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতে অর্থায়নের মাধ্যমে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে শরিয়াহভিত্তিক বিনিয়োগের মাধ্যমে দেশের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে কৃষি উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোগ ও গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়