Apan Desh | আপন দেশ

মক্কা চুক্তির সব ঘটনার ওপর নজর রাখছি: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৫, ২৮ আগস্ট ২০২৬

আপডেট: ০০:২১, ২৯ আগস্ট ২০২৬

মক্কা চুক্তির সব ঘটনার ওপর নজর রাখছি: জয়সওয়াল

ছবি: সংগৃহীত

আলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেয়া নিয়ে আলোচনার মধ্যে এ বিষয়ে করা প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তারা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন।

শুক্রবার (২৮ আগস্ট) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহ নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।

রণধীর জয়সওয়াল বলেন, প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওই চুক্তিতে যোগ দেয়ার আগ্রহ দেখিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও ওই চুক্তিকে ইতিবাচক বর্ণনা করে বলেন, এ চুক্তি যদি বিস্তৃত হয়-এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে কারও-অন্যদের উদ্বেগের অবকাশ নেই।

মক্কা চুক্তি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ প্যাক্টকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি। কারণ, এটি নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করব।

আরও পড়ুন <<>> ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে ভারতের ভাবনা জানতে চান ওই সাংবাদিক। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেন, আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি। বিশেষ করে তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।

ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলা নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি দুটি পরিবার আক্রান্ত হয়েছে এবং পরিবারের সদস্যরা নিহত হয়েছেন, তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বা নিয়েছে কি না, উল্লেখ করে ওই সাংবাদিক জানতে চান, এটা ভারতের কাছে উদ্বেজনক কি না। জবাবে রণধীর জয়সওয়াল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করেননি।

প্রশ্নের উত্তরে তিনি শুধু বলেন, আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। সে দায়িত্ব তাদের পালন করা উচিত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নেপালে নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার মালয়েশিয়া-থাইল্যান্ডকে অর্থনীতিতে পেছনে ফেলবে বাংলাদেশ নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু সংসদ অধিবেশনের প্রথম দিনেই হট্টগোল মক্কা চুক্তি নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমীর দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস বস্তি আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে চীন: মীর শাহে আলম সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পেছাল ছয় ভারতীয়কে পুশইনে বিএসএফের চেষ্টা রুখে দিল বিজিবি বিশ্ববাজারে কমলো তেলের দাম বিশ্বকাপের প্রস্তুতি নিতে আফ্রিকায় তাওহীদ হৃদয় জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম: রিজভী
City Touch