Apan Desh | আপন দেশ

জনতা ব্যাংকে মাহবুব আলমকে এমডি নিয়োগ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৭, ২৬ অক্টোবর ২০২৬

জনতা ব্যাংকে মাহবুব আলমকে এমডি নিয়োগ 

মো. মাহবুব আলম (ফাইল ছবি)

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. মাহবুব আলমকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে সম্মতি দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত সম্মতি দিয়ে চিঠি পাঠিয়েছে।
 
মাহবুব বর্তমানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিটি জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে মো. মাহবুব আলমকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সরকারের সম্মতি রয়েছে। এ বিষয়ে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

আপন দেশ/কেএম 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়