ছবি: আপন দেশ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর সদস্যগণ ইসলামী ব্যাংকে বেতন হিসাব পরিচালনা, সমিতির হিসাবে জমা (ডিপোজিট) প্রদান এবং সমিতি থেকে গ্রহণকৃত ঋণের কিস্তি সহজে পরিশোধের সুবিধা গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন সমিতির সভাপতি ও রেলওয়ে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মোহাম্মদ মাহবুবুর রহমান।
আরও পড়ুন<<>>ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি
এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএনএম তাওহিদুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে সহকারী মহাপরিচাল এফএম মহিউদ্দিন, মোহাম্মদ নাজমুল ইসলাম ও মো. রফিকুল বারি খান এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর সচিব মো. সাখাওয়াত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































