Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকের তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:১৭, ৩১ আগস্ট ২০২৬

ইসলামী ব্যাংকের তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

ছবি: আপন দেশ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ স্কিমের মূল লক্ষ্য হলো কৃষির উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, সাপ্লাই চেইন উন্নয়ন এবং গ্রামীণ কর্মসংস্থান সৃস্টির মাধ্যমে একটি কার্যকর ও গতিশীল এগ্রিকালচার ভ্যালু চেইন গড়ে তোলা। 

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ এবং প্রধান মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান-এর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। 

আরও পড়ুন<<>>আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিতে ইউসিবির নতুন উদ্যোগ

এসময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদিন ও সাখাওয়াত হোসেন, ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিভাগ-এর প্রধান মো. আমান উল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়