ছবি: আপন দেশ
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।
সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. নাসিমুল গনিকে আগামী ১৮ আগস্ট ২০২৬ থেকে এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে তার পরিচিতি নম্বর ৩১০৭ উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন<<>> শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে এটি তার আগের চুক্তির ধারাবাহিকতা হিসেবে কার্যকর হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































