Apan Desh | আপন দেশ

শান্তি কোথায়, জানালেন প্রভা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৮, ১৪ জুন ২০২৬

আপডেট: ২০:৪৯, ১৪ জুন ২০২৬

শান্তি কোথায়, জানালেন প্রভা

ছবি : সংগৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি তিনি নেপালে ভ্রমণ করছেন। পাহাড়-প্রকৃতির অপূর্ব এ দেশের নৈস্বর্গিক জায়গার স্থিরচিত্র বা কখনো ভিডিওতে তুলে ধরেছেন নেটিজেনদের মাঝে। জানাচ্ছেন তার ভ্রমণ অভিজ্ঞতার কথাও। তবে এবার তিনি ‘শান্তি’র ঠিকানা দিয়েছেন।

প্রভার মতে, কেউ যদি শহুরে কোলাহল ছেড়ে একদম নিরিবিলি-প্রশান্তিতে সময় কাটাতে চায়, তাহলে তাকে ওই ঠিকানায় যেতে হবে। এর জন্য একটি রিসোর্ট সুপারিশ করেছেন প্রভা। সেটার নাম ‘দ্য ক্লিফ রিসোর্ট’।

তিনি একটি ভিডিও পোস্ট করে লেখেন, আপনি যদি আমার মতো জনাকীর্ণ পর্যটনকেন্দ্রের চেয়ে শান্ত ও নিরিবিলি স্থান পছন্দ করেন, তাহলে পোখারার লেকসাইড এলাকায় না থেকে অবশ্যই কুশমায় থাকার পরামর্শ দেব। এখানে বেশ কিছু অসাধারণ দর্শনীয় স্থান রয়েছে, তবে আমার সবচেয়ে পছন্দের এবং স্পেশালি সুপারিশ করার মতো জায়গা হলো দ্য ক্লিফ রিসোর্ট।

তিনি জানান, ওই রিসোর্টের অবস্থান যেমন নৈস্বর্গিক স্থানে, তেমনি তাদের সুযোগ-সুবিধাও ভালো। আভিজাত্যের সঙ্গে প্রশান্তির অপূর্ব সমন্বয় রয়েছে সেখানে।

আরও পড়ুন <<>> নিজের নামে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনি রায়

প্রভা লেখেন, আমি সবাইকে জোর দিয়েই পরামর্শ দিচ্ছি, ‘দ্য ক্লিফ’-এ অন্তত একটা রাত কাটানোর জন্য। নেপাল ভ্রমণে গেলে এ জায়গাটি কোনোভাবেই মিস করা উচিৎ নয়।

এদিকে নেপাল ভ্রমণ থেকেই নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন প্রভা। যদিও স্পষ্ট কিছু বলেননি, তবে তার অনুরাগীদের মধ্যে কানাঘুষা চলছে, অভিনেত্রী হয়তো সম্পর্কে থিতু হতে চাইছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ