Apan Desh | আপন দেশ

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১০, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:০০, ৯ অক্টোবর ২০২৬

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

নাভেনথাম নাভি পিলাইয়ের স্কেচ ছবি

চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন নাভেনথাম নাভি পিলাই। তিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী একজন বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী।

শুক্রবার (০৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বছরের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।

আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় তার দীর্ঘদিনের অবদান এ স্বীকৃতির কেন্দ্রে রয়েছে।

নাভি পিল্লাই দীর্ঘ কর্মজীবনে বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক বিচারব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক হিসেবেও কাজ করেছেন।

১৯৪১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে জন্মগ্রহণ করেন পিল্লাই। বর্ণবৈষম্যের পরিবেশে নানা বাধা অতিক্রম করে তিনি আইন পেশায় প্রতিষ্ঠিত হন। তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক আইনের মাধ্যমে যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার বিচার নিশ্চিত করার প্রচেষ্টা।

আরও পড়ুন <<>> রসায়নে নোবেল পেলেন ২ বিজ্ঞানী

ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান পিল্লাই ছিলেন দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালতের প্রথম অ-শ্বেতাঙ্গ নারী বিচারক।

মানবাধিকার রক্ষা ও আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার কয়েক দশকের ভূমিকা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার অবদান নতুন করে স্বীকৃতি পেল।

আপন দেশ/এসএস/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়