Apan Desh | আপন দেশ

অবরোধ

সাজেকে ফের অবরোধ ঘোষণা

সাজেকে ফের অবরোধ ঘোষণা

পূজার ছুটি শেষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহবায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার সকল পর্যটক যেন সাজেক ছেড়ে চলে যায়। পরবর্তী কর্মসূচি ঘোষণা না দেয়া পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। এর আগে গত গত ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালন করা হয়।

০৬:০২ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

সাজেকে ফের অবরোধের ডাক

সাজেকে ফের অবরোধের ডাক

দু’দিন কর্মসূচি বন্ধ রাখার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে ফের সড়ক অবরোধকর্মসূচির ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বার্তায় জানানো হয়- ৪৮ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেয়াসহ সাজেকবাসীর ৩দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে। এ জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করবে সংগঠন দু’টি। এদিকে চলতি মাস থেকে পর্যটন মৌসুম শুরু হয়েছে। আসন্ন দুর্গাপূজায় বন্ধের দিনগুলোতে পর্যটকের ঢল নামবে সাজেকে। যে কারণে সাজেকের হোটেল-মোটেল মালিকরা পর্যটন বরণে পূর্ব প্রস্তুতি সেরে রেখেছে। কিন্তু এ সময়ে হঠাৎ করে সড়ক পথ বন্ধ হয়ে যাওয়ায় সাজেক কেন্দ্রিক পর্যটন ব্যবসায়ী এবং সঙ্গে যুক্ত স্থানীয় বাসিন্দারাও মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় পড়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক ও পর্যটন এলাকা উন্মুক্ত করে দেয়ার জোরালো দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

০৩:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

ড. দিপু সিদ্দিকীকে হত্যার হুমকি, ড. সুকোমল বড়ুয়ার নিন্দা

ড. দিপু সিদ্দিকীকে হত্যার হুমকি, ড. সুকোমল বড়ুয়ার নিন্দা

খ্যাতিমান অধ্যাপক ড. দিপু সিদ্দিকীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও তাকে হত্যার হুমকিতে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন একুশে পদক এবং স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালযয়ের সুপার নিউমারারি প্রফেসর অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষক সমাজ একটি জাতির মেরুদণ্ড। বর্তমানে শিক্ষা ও শিক্ষক সমাজকে বিভিন্নভাবে কলুষিত করা হচ্ছে। সম্প্রতি রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা`র কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, খ্যাতিমান অধ্যাপক ড. দিপু সিদ্দিকীর বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। আমার এর তীব্র নিন্দা জানাচ্ছি।

১০:০০ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement