Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৫, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০৮:৪১, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ

ছবি সংগৃহীত

ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তোলা না পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, হরমুজের দিকে জাহাজ নিয়ে আসলে এটিকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। 

আইআরজিসির দাবি, কিছু জাহাজ চলাচল করলেও যুক্তরাষ্ট্র এখনো ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়নি। এ কারণে প্রণালির দিকে আসা যেকোনো জাহাজকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন<<>>ইরানে ৬৯ গুপ্তচর গ্রেফতার

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে তারা যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সব ধরনের সমঝোতা পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ চালু থাকবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এবং পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। একই সময়ে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, একটি অভিন্ন কাঠামোয় দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা শুরু হবে না।

এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো পর্যালোচনা করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাড়ল জ্বালানি তেলের দাম অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প