Apan Desh | আপন দেশ

ইরান হরমুজ খুললেও অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:১২, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:৩৭, ২২ এপ্রিল ২০২৬

ইরান হরমুজ খুললেও অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি সংগৃহীত

ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার পক্ষে থাকলেও দেশটির বন্দরগুলোর ওপর অবরোধ বজায় রাখা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানীয় বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে। যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তার মাঝেই এ ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেছেন, এক সপ্তাহ আগে শুরু হওয়া এ অবরোধ ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকুক- এমনটা ইরানও চায় না। তারা চায় এটি খোলা থাকুক- যেন প্রতিদিন তারা এ প্রণালি থেকে ৫০ কোটি ডলার উপার্জন করতে পারে। যেহেতু আমি এ প্রণালি পুরোপুরি অবরোধের নির্দেশ দিয়েছি— তাই এখন নিজেদের ‘মুখ বাঁচাতে’ তারাও হরমুজ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে।

ট্রাম্প আরও বলেছেন, যে ইরান যে হরমুজ প্রণালি খোলা রাখার পক্ষে— তা তিনি জানতে পেরেছেন তিন থেকে চার দিন আগে; তবে ইরানের ইচ্ছা মেনে নিয়ে যদি এ প্রণালি খোলা রাখা হয়- সেক্ষেত্রে ইরানকে শান্তি চুক্তিতে আনা প্রায় ‘অসম্ভব’ হয়ে উঠবে।

আরও পড়ুন<<>>ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৭টি জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া রোববার প্রথমবারের মতো একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী, যা নিয়ে তেহরান তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। 

বুধবার (২২ এপ্রিল) দুই দেশের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাওয়ার মুহূর্তে ট্রাম্পের এ মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল— ৪০ দিন ধরে যুদ্ধের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের উত্তেজনা স্থায়ীভাবে প্রশমণের জন্য সংলাপ একটি শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ঘোষণা করা হয়েছিল এ যুদ্ধবিরতি।

বিরতির তৃতীয় দিন ১১ এপ্রিল ইসলামাবাদে চুক্তি স্বাক্ষরের জন্য বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হন তারা। আর এর পরের দিনই হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারির নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়