Apan Desh | আপন দেশ

পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ১

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ১

ছবি: আপন দেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উছনা এলাকায় অভিযান চালায়। এ সময় বাইসাইকেলে থাকা মিন্টুকে সন্দেহ হলে তল্লাশি করে সিটের নিচে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

আরও পড়ুন<<>>পর্যাপ্ত সার মজুত রয়েছে: কৃষি প্রতিমন্ত্রী

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়