Apan Desh | আপন দেশ

দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৯, ২৮ জুন ২০২৫

দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয় তাদের। 

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারসংলগ্ন রেলস্টেশনের পাশের এলাকা দিয়ে ওই দুই নাগরিককে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ।

দেশে ফেরা আল আমিন হোসেন ঢাকার সাভার উপজেলার আইচানোরাদ্দা গ্রামের এসএম ইব্রাহিম দুলালের ছেলে ও সুমন হোসেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মিশন রোড গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এর আগে, সেখানে দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক ও  বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি ক্যাম্পের কমান্ডার এসি সৌরভ কুমার। বৈঠক শেষে বিএসএফ ওই দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট ফেরত দেয়। পরবর্তীতে বিজিবি তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করে।

তাদের মধ্যে আল আমিন যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেড় বছর আগে কাজের সন্ধানে ভারতে যায়। এ ছাড়া সুমন বৃহস্পতিবার (২৬ জুন) দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। শুক্রবার দুপুরে তাদের দুজনকে ভারতের বালুরঘাট এলাকা থেকে বিএসএফ সদস্যরা আটক করে। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে দুজন বাংলাদেশি নাগরিককে আটকের বিষয়টি বিজিবিকে অবগত করা হয়। পরে বিজিবি জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা তাদের নাম-ঠিকানা যাচাইপূর্বক বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে বিএসএফের কাছ থেকে তাদের দুজনকে গ্রহণ করে বিজিবি।

হাকিমপুর থানার ওসি নাজমুল হক জানান, বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রক্রিয়া শেষে শনিবার (২৮ জুন) সকালে তাদের দুজনকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement