ছবি : আপন দেশ
দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমেছে তিন হাজার ২৬৬ টাকা। মঙ্গলবার (১০ মার্চ) সে হিসাবে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা গুনতে হবে।
সোমবার (০৯ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, আজ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায় বেচাকেনা হবে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।
গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন : বঙ্গভবনের সামনে ট্রাকের চাপায় ২ মুরগি ব্যবসায়ী নিহত
যদিও দাম বাড়ার আগে রোববার (০৮ মার্চ) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বেচাকেনা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































