Apan Desh | আপন দেশ

বাজার তদারকি করলেন আমীর হামজা

কুষ্টিয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বাজার তদারকি করলেন আমীর হামজা

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে কুষ্টিয়া পৌরবাজারসহ আশপাশের বিভিন্ন মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে বাজার তদারকি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা। এসময় বেশি দামে পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের পৌর বাজারে (মিউনিসিপ্যালিটি মার্কেট) কৃষি বিপণন অধিদফতর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বাজার তদারকি করেন তিনি।

বাজার তদারকির সময় এমপি আমীর হামজা বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান পরিদর্শন করেন। এসময় তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। পরে মুরগির বাজারে বাজারদরের চেয়ে কেজিতে ৫০ টাকা বেশি নেয়ায় দুই দোকানিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান। 

আরও পড়ুন<<>>কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

মুফতি আমীর হামজা সাংবাদিকদের বলেন, চলমান রমজানে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাজার তদারকি ও সামাজিক নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমীর মো. এনামূল হক, কুষ্টিয়া কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়