Apan Desh | আপন দেশ

নিবন্ধ

নিবন্ধিত শিক্ষক নিয়োগে সুখবর

নিবন্ধিত শিক্ষক নিয়োগে সুখবর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সভার কার্যবিবরণী (রেজ্যুলেশন) চূড়ান্ত হলে এ সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আগামী সপ্তাহে এ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদীয় স্থায়ী কমিটির সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, গত ০৮ নভেম্বর অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ করা হয়। তবে সভার কার্যবিবরণী এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহে তা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।

০৭:৫২ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement