Apan Desh | আপন দেশ

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৫, ৪ নভেম্বর ২০২৫

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ রাজনৈতিক দল

জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (০৪ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের  এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, নিবন্ধনের জন্য ১৪৩টি আবেদন এসেছিল। ২২ দলের তদন্ত হয়েছে। এরপর সাতটি দল কোয়ালিফাই করেনি। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির রায় পাওয়ার পর সিদ্ধান্ত হবে। বাকিগুলোর পুনরায় তদন্তের পর তিনটি দল-বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টি ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন<<>>সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে: মির্জা আব্বাস

দাবি-আপত্তি আহবান করে আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি হলে চূড়ান্তভাবে সনদ দেয়া হবে বলেও জানান তিনি। 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement