ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট তৈরির কাজ প্রতিষ্ঠানটির প্রত্যাশা অনুযায়ী গতিতে এগোয়নি বলে জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ।
সম্প্রতি এক অভ্যন্তরীণ সভায় কর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
মার্ক জুকারবার্গ বলেন, এআই এজেন্টের উন্নয়ন প্রত্যাশিত গতিতে এগোয়নি। ফলে নতুন কাঠামোর পুরো সুবিধাও এখনো পাওয়া যাচ্ছে না।
চলতি বছরের শুরুতে মেটা প্রায় আট হাজার কর্মী ছাঁটাই করে। একই সময়ে আরও সাত হাজার কর্মীকে বিভিন্ন এআই বিভাগে স্থানান্তর করা হয়। এর মধ্যে এজেন্ট ট্রান্সফরমেশন নামে একটি নতুন দলও রয়েছে।
জুকারবার্গ বলেন, ছাঁটাইয়ের সিদ্ধান্তটি খুব মসৃণভাবে বাস্তবায়ন করা যায়নি। তবে প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রতিষ্ঠানটিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি বলেন, নতুন এআইকেন্দ্রিক কাঠামোর যে সুফলের আশা করা হয়েছিল তা এখনো পুরোপুরি দেখা যায়নি। তবে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এআই বিনিয়োগের ইতিবাচক ফল মিলতে শুরু করবে বলে তিনি আশা করছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































