Apan Desh | আপন দেশ

এআই ক্যামেরা প্রতারণা মামলায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪০, ১৮ জুলাই ২০২৬

এআই ক্যামেরা প্রতারণা মামলায় গ্রেফতার ২

ছবি : সংগৃহীত

এআই ক্যামেরায় প্রতারণা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতাররা হলেন-মোহাম্মদ জহিরুল ইসলাম (৩৬) ও মো. ইমাম হোসেন (২৯)।

শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

সিটিটিসির বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার সন্ধ্যায় সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম ফেনী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা পল্লবী থানায় দায়ের করা এআই ক্যামেরা প্রতারণা মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

আরও পড়ুন<<>> বাংলাদেশে বুলেট ট্রেন চালানোর ঘোষণা চীনা রাষ্ট্রদূতের

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়