ছবি: সংগৃহীত
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন শুধু ট্রাফিক পুলিশ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সিসিটিভি ক্যামেরাও সড়ক আইন ভঙ্গ শনাক্ত করছে ডিএমপি। ফলে এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করে ট্রাফিক আইন ভঙ্গের ছবি ও ভিডিও সংগ্রহ করছে।
এরপর সফটওয়্যার বিশ্লেষণের মাধ্যমে তৈরি হচ্ছে অটো মামলা, যা সরাসরি পৌঁছে যাচ্ছে গাড়ির মালিকের মোবাইলে। পাশাপাশি নোটিশ পাঠানো হচ্ছে ডাকযোগে ও ডিজিটাল মাধ্যমে। তবে এ মামলা থেকে বাঁচার উপায় সম্পর্কে আজ জানান।
আরও পড়ুন <<>> ‘অপপ্রচারের মাধ্যমে প্রতিরক্ষাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা চলছে’
কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে
* ট্রাফিক সিগন্যাল কঠোরভাবে মানা বাধ্যতামূলক; লাল বাতি অমান্য করলে ক্যামেরায় ধরা পড়বে
* নির্ধারিত লেন মেনে চলা এবং উল্টো পথে না যাওয়া জরুরি
* যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো ও অবৈধ পার্কিং এড়িয়ে চলা
* ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন সড়কে না নামানো
* কোনো নোটিশ পেলে দ্রুত নিষ্পত্তি করা
কর্তৃপক্ষের মতে, এখন আর ট্রাফিক আইন ভঙ্গ গোপন থাকছে না। তাই জরিমানা ও মামলা এড়াতে হলে সড়কে নিয়ম মেনে চলাই একমাত্র উপায়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































