Apan Desh | আপন দেশ

এআইকে হুমকি ভেবে গুগল ছাড়লেন ২ গবেষক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬

এআইকে হুমকি ভেবে গুগল ছাড়লেন ২ গবেষক

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) হুমকি ভেবে গুগলের ডিপমাইন্ডের দুই গবেষক পদত্যাগ করেছেন। তাদের ভাবনা, এআই আমাদের মেরে ফেলবে। যার কারণে তারা পদত্যাগ করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পদত্যাগ করা এক কর্মকর্তা বিলাল চুঘতাইকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বিলাল চুঘতাই জানান, এআই দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির এ অগ্রগতি মানবজাতির অস্তিত্বের জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন।

গুগল ডিপমাইন্ডে এজিআই (আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স) সেফটি ও অ্যালিগমেন্ট নিয়ে কাজ করতেন বিলাল চুঘতাই। তার কাজের মধ্যে ছিল অত্যাধুনিক এআই সিস্টেমকে মানুষের উদ্দেশ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা। সেগুলো যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তা নিশ্চিত করার উপায় খোঁজা।

বিবৃতিতে তিনি জানান, তিনি ডিপমাইন্ড ছেড়ে দিয়েছেন। একই সঙ্গে এআইয়ের বর্তমান অগ্রগতির গতি নিয়ে গভীর উদ্বেগের কথাও জানান।

চুঘতাইয়ের উদ্বেগের কেন্দ্রে রয়েছে এআইয়ের সক্ষমতা বৃদ্ধির অভূতপূর্ব গতি। তার মতে, মাত্র কয়েক বছরের ব্যবধানে এআই এমন পর্যায়ে পৌঁছেছে, যা একসময় কল্পনা করাও কঠিন ছিল। কিন্তু সে তুলনায় এআই সেফটি ও অ্যালিগমেন্ট গবেষণা একই গতিতে এগোচ্ছে কি না, সেটিই তার বড় প্রশ্ন।

তার আশঙ্কা, ভবিষ্যতে অত্যন্ত উন্নত বা ‘সুপার ইন্টেলিজেন্ট’ এআই তৈরি হলে কোনো কোনো ক্ষেত্রে তা মানুষের সক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। তবে এটি চুঘতাইয়ের ব্যক্তিগত সতর্কতা ও আশঙ্কা; একে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে দেখার সুযোগ নেই।

আরও পড়ুন <<>> ব্যাটারি-মোবাইল ডেটা বাঁচানোর ৫ সেটিংস

বিলাল চুঘতাই একা নন। এর আগে গুগল ডিপমাইন্ডের এজিআই সেফটি টিমের গবেষক জোস অ্যাঞ্জেলসও প্রতিষ্ঠান ছাড়ার কথা প্রকাশ্যে জানান। ১৩ সেপ্টেম্বর পদত্যাগের বিষয়টি সামনে আনেন তিনি।

অ্যাঞ্জেলসের উদ্বেগও মূলত একই জায়গায়- এআইয়ের সক্ষমতা যত দ্রুত বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা ও গবেষণা যথেষ্ট দ্রুত এগোচ্ছে কি না।

প্রতিবেদন অনুযায়ী, ডিপমাইন্ড ছাড়ার পর অন্য একটি এআই প্রতিষ্ঠানে যোগ দেয়ার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন। পরে এআই মূল্যায়ন ও নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মিটারে যোগ দেন তিনি।

ফলে এআই নিয়ে উদ্বেগ শুধু বাইরের সমালোচকদের মধ্যেই সীমাবদ্ধ নেই। উন্নত এআইয়ের নিরাপত্তা নিয়ে সরাসরি কাজ করা গবেষকদের একটি অংশও প্রযুক্তিটির দ্রুত বিকাশ নিয়ে প্রকাশ্যে সতর্ক করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়