ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডিতে ভর্তির আবেদন শুরু হয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ের মাধ্যমে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে।
পরে আবেদনকারীকে অনলাইন থেকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি ১১ অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে।
এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত বিষয়সমূহ, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানা যাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































