ফাইল ছবি, আপন দেশ
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের অনলাইন আবেদনের ভিত্তিতে প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে।
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ফলাফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উচ্চ মাধ্যমিকে আট হাজারের কাছাকাছি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।
ভর্তির নির্ধারিত ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd/) এবং এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হচ্ছে। ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তির ফি নিশ্চিত করতে হবে।
একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদন শেষ হয় ১৩ সেপ্টেম্বর।
আরও পড়ুন<<>>বিগত সরকারের শিক্ষাখাতে বরাদ্দ শুভঙ্করের ফাঁকি: শিক্ষামন্ত্রী
নীতিমালা অনুযায়ী, গত ০২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ১০ সেপ্টেম্বর। তবে যারা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করে ফলাফল পরিবর্তন হয়েছে তারা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করেন। তাদের সঙ্গে বাদ পড়া শিক্ষার্থীরাও আবেদন করে।
আগামী ২০-২২ সেপ্টেম্বর ভর্তি শেষে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬ হাজার ৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ পরীক্ষার্থী।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































