Apan Desh | আপন দেশ

একাদশে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা

ফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের অনলাইন সিস্টেমে ভর্তি সম্পন্নের জন্য দেশের সব কলেজকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এ কাজ সম্পন্ন করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব কলেজ অধ্যক্ষকে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন<<>>এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এ সময় এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ ও এসকিউ কোটার প্রমাণকসহ ভর্তির জন্য প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইনে ‘অ্যাডমিট’ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওই কলেজে ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

পরবর্তী সময়ে এ ভর্তি নিয়ে কোনো জটিলতা তৈরি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়