Apan Desh | আপন দেশ

ইবির স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৯, ১২ এপ্রিল ২০২৬

ইবির স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র 'ডি' ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিলো ৯২.৫০ শতাংশ।

রোববার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ স্বতন্ত্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের ডি ইউনিটের চারটি বিভাগের ৩৩০ আসনের বিপরীতে এতে আবেদনকারী ছিলেন ২ হাজার ৩৯ জন। তন্মধ্যে, আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন যা মোট আবেদনকারীর ৯২.৫০ শতাংশ। 

আরও পড়ুন<<>>হ্রদের জলে ভাসলো বিজুর ফুল

পরীক্ষা চলাকালীন পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের নেতৃবৃন্দ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের অধীনে ৪টি বিভাগ রয়েছে। এরমধ্যে এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, কলা অনুষদের অন্তর্ভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এবং নতুন চালু করা ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের অন্তর্ভুক্ত দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের