Apan Desh | আপন দেশ

ইবিতে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৩, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ২০:১৩, ২৭ মার্চ ২০২৬

ইবিতে ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল

ছবি: আপন দেশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে সহযোগিতা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। এসময় ফুলসহ উপহার প্রদান, ইমারজেন্সি ওষুধ, সুপেয় পানির ব্যবস্থা নিয়ে পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিল এ ছাত্র সংগঠনটি।

শুক্রবার (২৭ শে মার্চ) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এ ধরণের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন এবং ছাত্রদল কর্মী উল্লাস, রোকন, রনি, সাক্ষর, তৌহিদ, আলামিন, জনি, সজীব, পুলক, অঙ্কন, নিলয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এদিন ভর্তিপরীক্ষা উপলক্ষে শাখা ছাত্রদলের পক্ষ থেকে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে পরীক্ষার্থীদের জন্য কলম, ফুল, স্যালাইন, বিভিন্ন অতিপ্রয়োজনীয় ওষুধ, সুপেয় পানির ব্যবস্থা করা হয়। পাশাপাশি বুথের ভেতরে করা হয় অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের মাঝে নাস্তা ও পানি বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা এখানে বুথ দিয়েছি। এখানে তাদের জন্য ফুল, কলম, স্যালাইন, ওষুধ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ফোন, মানিব্যাগসহ আনুষঙ্গিক জিনিসপত্র আমরা নিরাপদে জমা রাখছি৷ দূরদূরান্ত থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘবে ছাত্রদল সাধ্যমতো সবসময় তাদের পাশে আছে। 

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আজ গুচ্ছের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবারের গুচ্ছের নেতৃত্বে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়। বরাবরের ন্যায় এবারেও আমরা শিক্ষার্থীবান্ধব কার্যক্রম নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে আছি৷ আমাদের হেল্প ডেস্ক যেমন আছে, পাশাপাশি অভিভাবক কর্ণার রয়েছে। আমরা ওষুধ, স্যালাইন, সুপেয় পানির ব্যবস্থা রেখেছি, শিক্ষার্থী ভাইবোনদের জন্য শুভেচ্ছা উপহার রেখেছি। আমরা চাই একটি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন হোক।

আরও পড়ুন <<>> ইবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ক্রিয়াশীল ছাত্র সংগঠন এগুলোর বুথ পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, ছাত্র সংগঠনগুলোর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতবারের মতো এবারেও তারা নিয়ম-শৃঙ্খলা মেলে এত সুন্দর ভাবে বুথ স্থাপন করেছে এবং পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সেবা দিচ্ছে। এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার, তারা বিশ্ববিদ্যালয়ের সুখ্যাতি ও ইমেজ বৃদ্ধি করছে। আশাকরি তারা এহেন কার্যক্রম অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের ইমেজ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement