ছবি : সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে ছয়টি মাদক মামলার আসামি মো. পারভেজ হোসেন বিপ্লবকে (৩২) ইয়াবাসহ আবারও গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তার বসতঘর থেকে ৪০টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ হোসেন বিপ্লব নরোত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু ছায়েদের ছেলে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় ৪০ পিস ইয়াবাসহ পারভেজকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন <> পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ২৬(১) ধারায় ডিএনসির পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গ্রেফতার পারভেজের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতে পাঠানো হবে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































