Apan Desh | আপন দেশ

তথ্য কমিশনে ৭ অভিযোগের শুনানি, নিষ্পত্তি ৬

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৯, ১৮ নভেম্বর ২০২৬

তথ্য কমিশনে ৭ অভিযোগের শুনানি, নিষ্পত্তি ৬

ফাইল ছবি

তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা সাতটি অভিযোগের শুনানি হয়েছে। এর মধ্যে ছয়টি অভিযোগ নিষ্পত্তি করা হয়। একটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) তথ্য কমিশন বাংলাদেশে এসব অভিযোগের শুনানি হয়।

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।

অভিযোগগুলোতে মূলত বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক অনিয়মসংক্রান্ত তদন্ত প্রতিবেদন এবং গৃহীত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিষয়গুলো উঠে এসেছে। এছাড়া সংশ্লিষ্ট নথিপত্র ও আদেশের সত্যায়িত অনুলিপি না পাওয়ার বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন <<>> একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন, জ্যেষ্ঠতা ও দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহকৃত সেবার বিবরণসংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও করেন আবেদনকারীরা।

কমিশন অভিযোগগুলো পর্যালোচনা করে শুনানি গ্রহণ করেন এবং ছয়টি অভিযোগ নিষ্পত্তি করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়