ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৬৩ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইর অপর সূচক ডিএসই-৩০ কমেছে ২ দশমিক ৬৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ। সূচকটি ২ হাজার ৭৫ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ৬৮ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন <<>> দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
দিন শেষে ডিএসইতে মোট ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন মোট ২৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৬৯৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ২ লাখ ৬ হাজার ৩৬২টি।
এদিকে, দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১৮টির এবং কমেছে ২০২টির।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































