Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৯, ১৮ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

ছবি: আপন দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

আরও পড়ুন<<>>রাজশাহী কলেজ ছাত্রলীগের দুই কর্মী আটক

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সতর্ক ভূমিকা পালন করতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়