Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৫, ১৮ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

ছবি: আপন দেশ

আওয়ামী ফ্যাসিবাদ, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে যুবদল নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ম আহবায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, সদর উপজেলা যুবদলের আহবায়ক খন্ধকার কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগ, সদস্য-মীর মাজেদুর রহমান সজিব, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল প্রমুখ। 

আরও পড়ুন<<>>রাজশাহী কলেজ ছাত্রলীগের দুই কর্মী আটক

নেতৃবৃন্দরা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র যেন না করতে পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। ওয়ার্ড,পাড়া-মহল্যা ও ইউনিয়ন নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান তারা। 

এসময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়