Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৭৩৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৭, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৮, ১৫ নভেম্বর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৭৩৯ কোটি টাকা

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৭৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

DSE

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৬০ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ১৮ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ বেড়ে ২ হাজার ৭৮ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৭ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪ দশমিক ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন <<>> দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

দিনটিতে ডিএসইতে মোট ৭৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ২৪ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৮৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ২ লাখ ১৬৩টি।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ২১০টির।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়