Apan Desh | আপন দেশ

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৫, ১৮ নভেম্বর ২০২৬

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ফাইল ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।

জুনায়েদ সাকি বলেন, আজকের একনেক সভায় মোট ২১টি প্রকল্প উপস্থাপিত হয়েছিল। এর মধ্যে ১৬টি প্রকল্প আলোচনার সুযোগ পায় এবং সব কটিই অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন বৃহস্পতিবার

প্রতিমন্ত্রী জানান, মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল বা দেশীয় উৎস থেকে জোগান দেয়া হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।

এছাড়া প্রকল্প ঋণ হিসেবে আসবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১০ কোটি টাকা বলে জানান জুনায়েদ সাকি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়