Apan Desh | আপন দেশ

ছয় ফান্ডের দায়িত্ব হারাল এলআর গ্লোবাল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৬, ২ মার্চ ২০২৬

ছয় ফান্ডের দায়িত্ব হারাল এলআর গ্লোবাল

এল আর গ্লোবালের লোগো

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে ছয়টি মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে অপসরণ করা হয়েছে। শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে ছেটে ফেলে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট অপসারণ করা ফান্ডগুলো হলো: ১. ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ২. গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ৩. এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, ৪. এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড-১, ৫. এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং ৬. এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

আরও পড়ুন<<>>এক ঘণ্টায় প্রায় ২২০ কোটি টাকা লেনদেন

এ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি কোম্পানিটির প্রধান বিনিয়োগ কর্মকর্তার (চিফ ইনভেস্টমেন্ট অফিসার) দায়িত্বে রয়েছেন রিয়াজ ইসলাম। আর কোম্পানিটির উপদেষ্টার হিসেবে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও ক্রীড়া সাংবাদিক রেজাউর রহমান সোহাগ।

কমিশনের মতে, সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার পাশাপাশি একাধিক ক্ষেত্রে সিকিউরিটিজ আইন ও মিউচুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি। এসব কর্মকাণ্ডে ইউনিটহোল্ডারদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়