ছবি: আপন দেশ
সাফ চ্যাম্পিয়নশিপে দশম বারের মতো শিরোপা জিতলো ভারত। তবে তারা এসেছিল দ্বিতীয় সারির দল নিয়ে। সে দলই দক্ষিণ এশিয়ান লিগটির মুকুট পড়লো। এদিকে পুরস্কার মঞ্চেও ছিল ভারতের জয়জয়কার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে এ ফাইনাল হয়।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন শেখ আনোয়ার। তার হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল ইসলাম খান। ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন সুহাইল ভাট। গোলদাতার পাশাপাশি তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন।
আরও পড়ুন <<>> বাভুমার চোটের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস
পাকিস্তান প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছিল। তাদের ১৫ হাজার মার্কিন ডলার পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ভারতের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত ৪০ হাজার ডলার পায়। সাফ সভাপতি হলেও পুরস্কার বিতরণীতে অনুপস্থিত ছিলেন কাজী সালাউদ্দিন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































