Apan Desh | আপন দেশ

ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৫, ১৭ নভেম্বর ২০২৬

ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত

ছবি : আপন দেশ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শিল্পা বানু (২৪) নামে এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পার্শ্বে সাহেবপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিল্পা উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের ইসলাম হোসেনের মেয়ে। সে সান্তাহার সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। 

আরও পড়ুন<<>>কুয়াশার চাদরে ঢাকা জয়পুরহাট

রেলওয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও কলেজ থেকে বাড়ি ফেরার পথে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন শিল্পা। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। পথে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর 'চিলাহাটি এক্সপ্রেস' ট্রেনটি সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় পৌঁছালে তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান শিল্পা। এসময় দুর্ঘটনায় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়