Apan Desh | আপন দেশ

বাভুমার চোটের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩০, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৩৬, ১৭ নভেম্বর ২০২৬

বাভুমার চোটের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস

ছবি: আপন দেশ

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে লাঞ্চে গিয়েছে বাংলাদেশ। টেম্বা বাভুমার চোটে মাঠ ছাড়ার পর নতুন বল হাতে পেয়েই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে আঘাত হেনেছে টাইগাররা।

তাসকিন আহমেদ নিয়েছেন দুটি উইকেট, অন্যদিকে একটি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তৃতীয় দিনের মধ্যহ্ন বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৯০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান। এদিকে হালকা বৃষ্টির কারণে ম্যাচ আপাতত বন্ধ আছে। 

এর আগে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। তার পক্ষে আবার ব্যাটিংয়ে ফেরা সম্ভব হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন <<>> কনুইয়ের চোট নিয়ে মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

প্রথম ইনিংসে এখনো বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা। ফলে প্রতিপক্ষকে দ্রুত অলআউট করতে পারলে লিড নেয়ার সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে। বাভুমা আর ব্যাটিংয়ে ফিরতে না পারলে দক্ষিণ আফ্রিকার বাকি থাকবে মাত্র দুটি উইকেট।

তবে বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন রায়ান রিকেলটন। ৫৬ রান নিয়ে ক্রিজে থাকা এ ব্যাটারকে দ্রুত ফিরিয়ে দিতে না পারলে ম্যাচে আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে দক্ষিণ আফ্রিকা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়