Apan Desh | আপন দেশ

যুবদল নেতা নয়নের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:২৩, ১৭ নভেম্বর ২০২৬

যুবদল নেতা নয়নের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে: আইনমন্ত্রী

ছবি: আপন দেশ

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, বিরোধী দলের এমপি মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন বিষয়টি সংসদে উত্থাপন করেছেন। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে। এ প্রতিশ্রুতি সংসদের সামনে দিতে পারেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেয়া বিবৃতির শেষ পর্যায়ে আইনমন্ত্রী এ কথা বলেন।

এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর এমপি নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন। তিনি বলেন, সোমবার (১৬ নভেম্বর) যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা করেছেন। তাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন<<>>শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চার আহবান প্রধানমন্ত্রীর

নাজিবুর রহমান মোমেন বলেন, হামলার সময় ওই আইনজীবী বারবার নিজের পরিচয় দেয়ার পরও তাকে ছাড় দেয়া হয়নি। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উপস্থিত থাকায় তিনি এ ঘটনায় দুই মন্ত্রীর বিবৃতি প্রত্যাশা করেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এর জবাবে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, একটু আগে বিরোধীদলের এমপি নাজিবুর রহমান মোমেন যে বিষয়টা উত্থাপন করেছেন। বিষয়টা আমরা গুরুত্বসহকারে দেখার চেষ্টা করছি, করব। এ প্রতিশ্রুতি আমরা সংসদের সামনে দিতে পারি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়