Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৭, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:০৯, ১৭ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক এবং জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মাসুদ রানাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশের দেয়া তথ্যে জানা গেছে। 

আরও পড়ুন<<>>আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক থেকে জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো. মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিককে তার বসতবাড়ির পশ্চিম পাশে ছোট ভাই মো. হামিদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে গ্রেফতার করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়