Apan Desh | আপন দেশ

ফিফা বিশ্বকাপ

এখনও যুক্তরাষ্ট্র-মেক্সিকোর ভিসা পায়নি ইরান

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩১, ৩ জুন ২০২৬

এখনও যুক্তরাষ্ট্র-মেক্সিকোর ভিসা পায়নি ইরান

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র আট দিন বাকি। তবে এখনও যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ভিসা হাতে পায়নি ইরান জাতীয় ফুটবল দল। ভিসা জটিলতা ও নিরাপত্তা শঙ্কার মধ্যেই ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, মঙ্গলবার বা বুধবারের মধ্যে মেক্সিকোর ভিসা পাওয়া যেতে পারে। এরপর শুক্রবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসাও ইস্যু হবে বলে তারা আশা করছেন।

আরও পড়ুন <<>> ভিসা জটিলতায় কী বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হচ্ছে সুইস তারকার

ইরানি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শনিবার (০৬ জুন) দলটি স্পেনের উদ্দেশে রওনা হবে। সেখান থেকে সরাসরি মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় যাবে। ভিসা প্রক্রিয়া শেষ হলেই পরবর্তী প্রস্তুতি শুরু হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়