ছবি : সংগৃহীত
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত দলে প্রত্যাশিতভাবেই নেতৃত্বে রয়েছেন কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।
শক্তিশালী এ স্কোয়াডে আরও জায়গা পেয়েছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নান্দো সিলভা এবং ভিতিনহার মতো তারকারা।
বর্তমানে আল নাসরে খেলা ৪১ বছর বয়সী রোনালদো এবারের বিশ্বকাপে মাঠে নামলেই গড়বেন অনন্য এক রেকর্ড। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড়দের একজন হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেয়ার কীর্তি গড়বেন তিনি।
এ তালিকায় তার সঙ্গে যোগ দিতে পারেন গুইলার্মো ওচোয়া এবং লিওনেল মেসিও।
২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের জন্য এবারের বিশ্বকাপকে ট্রফি জয়ের শেষ বড় সুযোগ হিসেবে দেখছেন অনেকেই। বিশেষ করে রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে এটি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগাল খেলবে ‘গ্রুপ কে’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, কলম্বিয়া এবং উজবেকিস্তান।
আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদো-ব্রুনোরা।
আরও পড়ুন <<>> পাকিস্তানকে বাংলাওয়াশের পথে টাইগাররা
মূল টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চিলি জাতীয় ফুটবল দল এবং নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।
পর্তুগালের পূর্ণাঙ্গ স্কোয়াড
গোলরক্ষক: দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।
ডিফেন্ডার: দিওগো দালোত, মাথিয়াস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস এবং তোমাস আরাউজো।
মিডফিল্ডার: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নান্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও এবং সামু কস্তা।
ফরোয়ার্ড: পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গুয়েদেস, গনসালো রামোস এবং ক্রিস্টিয়ানো রোনালদো।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































