Apan Desh | আপন দেশ

নতুন স্টেডিয়ামে আক্ষেপ ঘুচলো মেসির

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৩, ১৮ মে ২০২৬

নতুন স্টেডিয়ামে আক্ষেপ ঘুচলো মেসির

ছবি সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে আরেকটি ফুটবল বিশ্বকাপ। আসছে জুনের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াচ্ছে ফুটবলের এ শ্রেষ্ঠত্বের লড়াই। এ লড়াইয়ে শামিল হতে প্রস্তুত হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলো। শিরোপা অক্ষুণ্ন রাখতে অনুশীলনে ব্যস্ত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির প্রাণভোমরা লিওনেল মেসি দারুণ ছন্দে রয়েছেন। ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন কাতার বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক। 

মেসির গোল ও চোখধাঁধানো অ্যাসিস্টে নতুন স্টেডিয়ামে প্রথম জয়ের দেখাও পেয়েছে ইন্টার মায়ামি। পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে তারা। এরমধ্যে দিয়ে নতুন স্টেডিয়ামে গোল না পাওয়ার আক্ষেপ ঘুচেছে মেসির।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা পুরো ম্যাচজুড়ে টিম্বার্সের রক্ষণভাগ নাকাল করেছেন। বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় বাকি থাকতে এ পারফরম্যান্স আবারও মনে করিয়ে দিচ্ছে, কতটা ভয়ংকর হতে পারেন মেসি।

মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে ম্যাচের ৩০তম মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে গোল করেন মেসি। আক্রমণের শুরুটা করেছিলেন তিনিই। বল বাড়ান লুইস সুয়ারেজকে। সুয়ারেজ থ্রু পাস দেন তেলাসকো সেগোভিয়াকে। সেগোভিয়ার ব্যাকহিল থেকে বল আবার পৌঁছে যায় মেসির পায়ে। কাছ থেকে নেয়া শটে দূরের কোণে বল জড়িয়ে দেন জালে।

আরও পড়ুন<<>>তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

এর ১০ মিনিট পর ডান প্রান্ত দিয়ে দারুণ গতিতে এগিয়ে যান আরেক আর্জেন্টাইন রদ্রিগো দে পল। তার পাস থেকে সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলেন মেসি। এরপর চার ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে বল বাড়ান জার্মান বেরতেরামের উদ্দেশে। তার পর সহজে ব্যবধান দ্বিগুণ করেন বেরতেরামে।

দ্বিতীয়ার্ধে গোলশূন্য ও তুলনামূলক ধীরগতির খেলায় আরও কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। যোগ করা সময়ে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকেও প্রায় গোল পেয়ে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অসাধারণ সেভ করেছেন গোলরক্ষক জেমস প্যানটেমিস।

গত মাসে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন হওয়া ২৭ হাজার দর্শক ধারণক্ষমতার নু স্টেডিয়ামে এটি ছিল ইন্টার মায়ামির পঞ্চম হোম ম্যাচ।

এর আগে নতুন এ স্টেডিয়ামে তিনটি ড্র এবং ৩-০ গোলে এগিয়ে থেকেও অরল্যান্ডো সিটির কাছে ৪-৩ ব্যবধানে হার দেখেছিল মায়ামি।

ঘরের মাঠে সাম্প্রতিক হতাশা কাটিয়ে পাওয়া এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে গেছে ইন্টার মায়ামি। দুই ম্যাচ কম খেলা ন্যাশভিল এসসির চেয়ে তারা এখন এক পয়েন্টে এগিয়ে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়