ছবি : আপন দেশ
টেস্ট সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করতে টাইগারদের আর মাত্র তিন উইকেট প্রয়োজন । অন্যদিকে সিরিজ বাঁচাতে পাকিস্তানের দরকার ১২১ রান। হাতে আছে পুরো একদিন।
মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চর্তুথ দিনে বেশ ভালো শুরু করেছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত তাইজুলের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় সফরকারীরা।
এদিনে টাইগারদের গলার কাঁটা হয়ে উঠেছিল সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। অবশেষে ১৩৪ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৭১ রান করা সালমানকে বোল্ড করেন এ বাঁহাতি অফ স্পিনার।
সালমানের পর উইকেটে এসে মাত্র ৬ বল টিকতে পেরেছেন হাসান আলি। তাইজুলের ফিরতি ওভারে স্লিপে ক্যাচ দিয়েছেন এ ব্যাটার। শেষ বিকেলে ৮ বলের ব্যবধানে দুই উইকেট তুলে স্বস্তি নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে টাইগাররা।
আরও পড়ুন <<>> বিশ্ব রেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে
চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান। এখনো ১২১ রানে পিছিয়ে পাকিস্তান। তাদের হাতে আছে ৩ উইকেট।
দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৮৬ ওভারে ৩১৬/৭ (সাজিদ ৮*, রিজওয়ান ৭৫*; ফজল ৬, আওয়াইজ ২১, বাবর ৪৭, শাকিল ৬, শান ৭১, সালমান ৭১, হাসান ০)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০২.২ ওভারে ৩৯০/১০, লিড ৪৩৬ (, তাইজুল ৮*; তানজিদ ৪, মাহমুদুল ৫২, মুমিনুল ৩০, শান্ত ১৫, লিটন ৬৯, মিরাজ ১৯, তাইজুল ২২, তাসকিন ৬, শরিফুল ১২, মুশফিক ১৩৭)
পাকিস্তান প্রথম ইনিংসে ৫৭.৪ ওভারে ২৩২/১০ (আব্বাস ০*; ফজল ৯, আওয়াইজ ১৩, শান ২১, শাকিল ৮, বাবর ৬৮, সালমান ২১, রিজওয়ান ১৩, হাসান ১৮, শাহজাদ ১০, সাজিদ ৩৮)
বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৭ ওভারে ২৭৮/১০ ( শরিফুল ১২*; মাহদুমুল ০, তানজিদ ২৬, মুমিনুল ২২, শান্ত ২৯, মুশফিক ২৩, মিরাজ ৪, তাইজুল ১৬, তাসকিন ৭, লিটন ১২৬, নাহিদ ০)
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































