Apan Desh | আপন দেশ

ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৫, ১৯ মে ২০২৬

আপডেট: ১১:৪০, ১৯ মে ২০২৬

ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫

ছবি : আপন দেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ২ সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ক্লেয়ারমন্ট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

হামলার পর দুই সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়। তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিযেছে পুলিশ।

সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল বলেন, ‘হামলাকারীরা ১৭ ও ১৯ বছর বয়সী দুই তরুণ। ইসলামিক সেন্টারকে লক্ষ্যবস্তু করায় ঘটনাটিকে হেইট ক্রাইম হিসেবে বিবেচনা করা হচ্ছে।’

নিহতদের মধ্যে ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। পুলিশ বলছে, তার সাহসী ভূমিকার কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। হামলায় ইসলামিক স্কুলে থাকা শিশুদের কেউ শারীরিকভাবে আহত হয়নি।

মসজিদের ইমাম তাহা হাসান বলেন, ‘এটি এমন একটি স্থান যেখানে মুসলিম ও অমুসলিম সবাই একত্রিত হয়ে প্রার্থনা, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে অংশ নেন। উপাসনালয়ে হামলা অত্যন্ত নিন্দনীয়।’

সান ডিয়েগোর মেয়র গ্লোরিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে বলেন, ‘শহরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।’

ঘটনার পর নিউইয়র্ক পুলিশ বিভাগও শহরের বিভিন্ন মসজিদে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ইসলামবিদ্বেষী বক্তব্য ও উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এ হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

আরও পড়ুন : আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প

মার্কিন কংগ্রেস সদস্য সারা জ্যাকবস বলেছেন, ‘মানুষ যেন শান্তিপূর্ণভাবে প্রার্থনা ও শিক্ষা গ্রহণ করতে পারে, সেটি নিশ্চিত করা জরুরি।’

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা খামেনির শেষকৃত্যে মার্কিন হস্তক্ষেপ, অংশ নেয়নি ১৩ দেশ দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী খামেনির দাফনের জন্য ইরানকে ‘ছুটি’ দিয়েছে: ট্রাম্প আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: এলজিআরডি মন্ত্রী জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ভেনেজুয়েলার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২৬৪৫ খামেনির শেষ বিদায়ে তেহরানে মানুষের ঢল