Apan Desh | আপন দেশ

স্বর্ণের ভরি কত টাকায় বিক্রি হচ্ছে আজ?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩৮, ১৫ মে ২০২৬

স্বর্ণের ভরি কত টাকায় বিক্রি হচ্ছে আজ?

স্বর্ণের অলঙ্কার

যুদ্ধ বিরতি চলমান থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় মধ্যপ্রাচ্ছে এখনও উত্তেজনা বিরাজ করছে। ফলে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন হয়েছে। তবে দেশে এক সপ্তাহ ধরে মূল্যবান এ ধাতুর বাজার স্থিতিশীল রয়েছে। ফলে শুক্রবার (১৫ মে) আগের দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

সর্বশেষ গত ০৭ মে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে  বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের সংকট ও আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতির কারণে এ দাম সমন্বয় করা হয়েছে।

সপ্তাহ পেরিয়ে শুক্রবার দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বেচাকেনা হচ্ছে। 

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

আরও পড়ুন<<>>চলতি বছর সৌদি বীমা খাতের শক্তিশালী প্রবৃদ্ধি

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে দেশের বাজারে আরও বাড়ানো হয়েছে রুপার দামও। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৮ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২১ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ১৭ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়