ছবি: আপন দেশ
রাজধানীর রমনায় এসি মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। এ দুর্ঘটনার পর দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হযয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এ দুর্ঘটনার ঘটে। তারা হলেন মোহাম্মদ মামুন (৩২), মোহাম্মদ রসুল (৩০) ও রতন চন্দ্র (৩২)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দুপুর ২টার দিকে রমনা এলাকা থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মামুনের শরীরের ৩৫ শতাংশ, রসুলের শরীরের ছয় শতাংশ ও রতনের শরীরের সাত শতাংশ দগ্ধ হয়েছে।
আরও পড়ুন <<>> ঈদ সামনে রেখে হাসপাতালগুলোকে ১৮ নির্দেশনা
তিনি বলেন, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় মামুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অন্য দুজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের কাছ থেকে জানতে পেরেছি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসি মেরামতের সময় এ দুর্ঘটনাটি ঘটে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































